সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ এমজিএইচএস ৯৮-এর দ্বিতীয় ম্যাচ

২রা এপ্রিল ২০২৫, এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টে এমজিএইচএস ৯৮ তাদের দ্বিতীয় ম্যাচে এমজিএইচএস ২০০১-এর বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচে এমজিএইচএস ২০০১ দল ৮ উইকেটে জয় লাভ করে।

টস জিতে এমজিএইচএস ৯৮ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। দলের হয়ে পপিন ও লিটল ভালো পারফরম্যান্স করেন।

জবাবে, এমজিএইচএস ২০০১ মাত্র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে এমজিএইচএস ৯৮-এর অধিনায়ক রাশেদ বলেন, "ব্যাটারদের খারাপ পারফরম্যান্সের কারণে আমরা বেশি রান করতে পারিনি, যার ফলে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব হয়নি।"






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মেহেরপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন (মেহেরপুর নিউজে প্রকাশিত)

১লা এপ্রিল ২০২৫ তারিখে  মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় (MGHS) মাঠে শুরু হয়েছে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। মঙ্গলবার সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৫ ও ১৯৯৮ । টুর্নামেন্টের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন , সাংবাদিক রাশেদুজ্জামান , ক্রিকেটার জিকো, ইমন ,সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তথ্যসুত্র  ও ভিডিওঃ  মেহেরপুর নিউজ এবারের MGHS Cricket Tournament 2025 এ অংশগ্রহণকারী ১২টি ব্যাচ হলোঃ ১। এমজিএইচএস ১৯৯৫-৯৭ ২। এমজিএইচএস ৯৮ ৩। এমজিএইচএস ২০০১ ৪। এমজিএইচএস ২০০২  ৫। এমজিএইচএস ২০০৪ ৬। এমজিএইচএস ২০০৯ ৭। এমজিএইচএস ২০১০ ৮। এমজিএইচএস ২০১২ ৯। এমজিএইচএস ২০১৩ ১০। এমজিএইচএস ২০১৪ ১১। এমজিএইচএস ২০১৫ ১২। এমজিএইচএস ২০১৬

এমজিএইচএস ৯৮-এর ইফতার পার্টি অনুষ্ঠিত ২০২৪

৯ই এপ্রিল ২০২৪ , মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর বন্ধুদের ইফতার পার্টি। অনুষ্ঠানে হায়াত, কামাল, রাশেদ, ফারুক, তারিক, রনি, সুমন, সজিব, ইমরান, কালু, হিরোক, হাবিব সহ আরও অনেক বন্ধু অংশগ্রহণ করেন। ইফতারের আগে বন্ধুরা একত্রিত হয়ে কুশল বিনিময় করেন এবং এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ইফতার শেষে নামাজ আদায় করে, একটি সংক্ষিপ্ত আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ এমজিএইচএস ৯৮-এর প্রথম ম্যাচ

১লা এপ্রিল ২০২৫ তারিখে  এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টে এমজিএইচএস ৯৮ তাদের প্রথম ম্যাচে এমজিএইচএস ৯৫-এর মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে এমজিএইচএস ৯৫ দল ৩১ রানে জয় লাভ করে। টস জিতে এমজিএইচএস ৯৫ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। এমজিএইচএস ৯৮-এর বোলার সজিব ২টি উইকেট শিকার করেন। জবাবে, এমজিএইচএস ৯৮ দল ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮২ রান করে। দলের হয়ে লিটল ও পপিন ভালো ব্যাটিং করেন, তবে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন। এমজিএইচএস ৯৮ দলের অধিনায়ক রাশেদ ম্যাচ শেষে বলেন, "খারাপ ফিল্ডিংয়ের কারণে জয় সম্ভব হয়নি।"