সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মেহেরপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন (মেহেরপুর নিউজে প্রকাশিত)


১লা এপ্রিল ২০২৫ তারিখে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় (MGHS) মাঠে শুরু হয়েছে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। মঙ্গলবার সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৫ ও ১৯৯৮। টুর্নামেন্টের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সাংবাদিক রাশেদুজ্জামান, ক্রিকেটার জিকো, ইমন,সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তথ্যসুত্র  ও ভিডিওঃ মেহেরপুর নিউজ

এবারের MGHS Cricket Tournament 2025 এ অংশগ্রহণকারী ১২টি ব্যাচ হলোঃ

১। এমজিএইচএস ১৯৯৫-৯৭

২। এমজিএইচএস ৯৮

৩। এমজিএইচএস ২০০১

৪। এমজিএইচএস ২০০২ 

৫। এমজিএইচএস ২০০৪

৬। এমজিএইচএস ২০০৯

৭। এমজিএইচএস ২০১০

৮। এমজিএইচএস ২০১২

৯। এমজিএইচএস ২০১৩

১০। এমজিএইচএস ২০১৪

১১। এমজিএইচএস ২০১৫

১২। এমজিএইচএস ২০১৬








মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এমজিএইচএস ৯৮-এর মিলন মেলা অনুষ্ঠিত ২০২২

২৫শে এপ্রিল ২০২২ , ঢাকার বনানীর চিলেকোঠা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর মিলন মেলা। অনুষ্ঠানে রিফাত, দেলোয়ার, ইমরান, সেন্টু, আরব আলী, চঞ্চল সহ আরও অনেক বন্ধু অংশগ্রহণ করেন। বন্ধুরা একত্রিত হয়ে কুশল বিনিময় করেন এবং এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে আনন্দঘন পরিবেশে খাবার ও আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এ এমজিএইচএস ৯৮-এর তৃতীয় ম্যাচ

২৩ মার্চ ২০২৬ তারিখে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টে এমজিএইচএস ৯৮ তাদের তৃতীয় ম্যাচে এমজিএইচএস ব্যাচ ২০১৪-এর মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে এমজিএইচএস ব্যাচ ২০১৪ দল ৩০ রানে জয় লাভ করে। টস জিতে এমজিএইচএস ৯৮ প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৬ ওভারে ২০১৪ ব্যাচ কোন উইকেট না হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে।  প্রথম ওভারে শিমুল ১৫ রান দেন, দ্বিতীয় ওভারে হিরক (পৌরসভা) ১৭ রান দেন, তৃতীয় ওভারে দেলোয়ার ১৭ রান দেন, চতুর্থ ওভারে সজিব ৩৩ রান দেন, পঞ্চম ওভারে শিমুল ২১ রান দেন, ষষ্ঠ ওভারে এবং হিরকের দ্বিতীয় ওভারে ২৮ রান দেন। ২০১৪ ব্যাচের রাফি ৬৪ রান করেন এবং সজিব ৫৩ করে মোট ১৩১ রান করেন। এমজিএইচএস ৯৮ ব্যাচে ৭ উইকেট হারিয়ে ১০১ রান করেন এবং ২০১৪ ব্যাচ ৩০ রানে জয় লাভ করেন। এমজিএইচএস ৯৮ দলের অধিনায়ক রাশেদ ম্যাচ শেষে বলেন, "আমাদের ব্যাটার ভালো করেছেন, কিন্তু আমরা বলে ভালো করতে পারি নাই।"

এমজিএইচএস ৯৮-এর ক্রিকেট টুর্নামেন্ট পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৪

০৪ঠা এপ্রিল ২০২৫ , মেহেরপুরের জনপ্রিয় আড্ডাস্থল ক্যাফে কোলাহলে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর ক্রিকেট টুর্নামেন্ট পরবর্তী আলোচনা সভা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রিফাত, সজিব, রনি, উত্তম, রাশেদ (সাংবাদিক), রাশেদ (মাস্টার), হীরক (পৌরসভা), হিরোক (আইটি) সহ আরও অনেক বন্ধু। বন্ধুরা কুশল বিনিময়ের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তারা ক্রিকেট টুর্নামেন্টে দলের দুর্বল পারফরমেন্সের কারণ এবং ভবিষ্যতে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়। আলোচনা শেষে হালকা খাবার পরিবেশন ও স্বল্প পরিসরের আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।