সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এমজিএইচএস ৯৮-এর বন্ধু এবং তাদের পরিবারবর্গের মিলন মেলা অনুষ্ঠিত ২০২২

৩০ ডিসেম্বর ২০২২, মেহেরপুরের ঐতিহাসিক আমঝুপি নীলকুঠিতে অনুষ্ঠিত হয় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় (এমজিএইচএস) ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের বন্ধু এবং তাদের পরিবারবর্গের মিলন মেলা

এই আয়োজনে অংশগ্রহণ করেন ব্যাচের বহু পরিচিত মুখ—সেন্টু, তারিক, রিফাত, ইমরান, চঞ্চল, দেলোয়ার, জামাল, আরব আলী, জাহাঙ্গীর প্রমুখ। সকালের শুরু হয় কুশল বিনিময়হালকা নাস্তার মাধ্যমে। এরপর ছোট-বড় সবার জন্য আয়োজন করা হয় বিভিন্ন ধরণের বিনোদনমূলক খেলাধুলার

দুপুরে ছিলো ভোজনবিলাস, যেখানে পরিবারের সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন। বিকেলের বিশেষ আকর্ষণ ছিল সঙ্গীত পরিবেশনা, যেখানে সুরের জাদু ছড়ান উত্তমের স্ত্রী এবং রনি। অনুষ্ঠান জুড়ে ছিল প্রাণবন্ত আড্ডা ও স্মৃতিচারণ।

আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা এমজিএইচএস ৯৮ ব্যাচের ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক উদ্যোগ নিয়ে মতামত বিনিময় করেন। এরপর হালকা খাবার পরিবেশন এবং সন্ধ্যার আগেই অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে এক আনন্দঘন পরিবেশে।

বন্ধুতা, পরিবার, স্মৃতি আর ভালোবাসায় ভরা এই দিনটি দীর্ঘ সময় মনে রাখার মতো হয়ে থাকবে অংশগ্রহণকারীদের হৃদয়ে।



























































মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এমজিএইচএস ৯৮-এর মিলন মেলা অনুষ্ঠিত ২০২২

২৫শে এপ্রিল ২০২২ , ঢাকার বনানীর চিলেকোঠা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর মিলন মেলা। অনুষ্ঠানে রিফাত, দেলোয়ার, ইমরান, সেন্টু, আরব আলী, চঞ্চল সহ আরও অনেক বন্ধু অংশগ্রহণ করেন। বন্ধুরা একত্রিত হয়ে কুশল বিনিময় করেন এবং এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে আনন্দঘন পরিবেশে খাবার ও আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এ এমজিএইচএস ৯৮-এর তৃতীয় ম্যাচ

২৩ মার্চ ২০২৬ তারিখে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টে এমজিএইচএস ৯৮ তাদের তৃতীয় ম্যাচে এমজিএইচএস ব্যাচ ২০১৪-এর মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে এমজিএইচএস ব্যাচ ২০১৪ দল ৩০ রানে জয় লাভ করে। টস জিতে এমজিএইচএস ৯৮ প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৬ ওভারে ২০১৪ ব্যাচ কোন উইকেট না হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে।  প্রথম ওভারে শিমুল ১৫ রান দেন, দ্বিতীয় ওভারে হিরক (পৌরসভা) ১৭ রান দেন, তৃতীয় ওভারে দেলোয়ার ১৭ রান দেন, চতুর্থ ওভারে সজিব ৩৩ রান দেন, পঞ্চম ওভারে শিমুল ২১ রান দেন, ষষ্ঠ ওভারে এবং হিরকের দ্বিতীয় ওভারে ২৮ রান দেন। ২০১৪ ব্যাচের রাফি ৬৪ রান করেন এবং সজিব ৫৩ করে মোট ১৩১ রান করেন। এমজিএইচএস ৯৮ ব্যাচে ৭ উইকেট হারিয়ে ১০১ রান করেন এবং ২০১৪ ব্যাচ ৩০ রানে জয় লাভ করেন। এমজিএইচএস ৯৮ দলের অধিনায়ক রাশেদ ম্যাচ শেষে বলেন, "আমাদের ব্যাটার ভালো করেছেন, কিন্তু আমরা বলে ভালো করতে পারি নাই।"

এমজিএইচএস ৯৮-এর ক্রিকেট টুর্নামেন্ট পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৪

০৪ঠা এপ্রিল ২০২৫ , মেহেরপুরের জনপ্রিয় আড্ডাস্থল ক্যাফে কোলাহলে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর ক্রিকেট টুর্নামেন্ট পরবর্তী আলোচনা সভা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রিফাত, সজিব, রনি, উত্তম, রাশেদ (সাংবাদিক), রাশেদ (মাস্টার), হীরক (পৌরসভা), হিরোক (আইটি) সহ আরও অনেক বন্ধু। বন্ধুরা কুশল বিনিময়ের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তারা ক্রিকেট টুর্নামেন্টে দলের দুর্বল পারফরমেন্সের কারণ এবং ভবিষ্যতে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়। আলোচনা শেষে হালকা খাবার পরিবেশন ও স্বল্প পরিসরের আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।