সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এমজিএইচএস ৯৮-এর মিলন মেলা অনুষ্ঠিত ২০২২

২৮শে জুন ২০২২ , ঢাকার বনানীতে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের বন্ধুদের মিলন মেলা । অনুষ্ঠানে অংশ নেন ব্যাচের বন্ধুরা— সেন্টু, তারিক, রিফাত, ইমরান, চঞ্চল, দেলোয়ার, জামাল, আরব আলী, জাহাঙ্গীর প্রমুখ। বন্ধুরা দীর্ঘদিন পর দেখা করে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন এবং আনন্দঘন আড্ডায় মেতে ওঠেন। আলোচনা পর্বে সকলে এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব ধরে রাখার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। আলোচনার শেষে হালকা খাবার পরিবেশন করা হয় এবং মিলন মেলার পর্ব শেষ হয় স্বল্প পরিসরের এক প্রাণবন্ত আড্ডার মাধ্যমে ।

শিক্ষক-ছাত্রদের ভালবাসায় আবেগে আপ্লুত ১৯৯৮ সালের এস.এস.সি ব্যাচ (মেহেরপুর প্রতিদিনে প্রকাশিত)

বন্ধুদের সাথে আড্ডা, খুনসুটি, শিক্ষকদের আদর ভালোবাসা, স্নেহ আর শাসন এই নিয়েই তো স্কুল জীবন। ছোট্ট বেলার সেই স্মৃতি ভূলতে পারেই বা কয়জন। জীবনের একটি সময় জীবিকার তাগিদে সবাইকে যেতে হয় কর্ম জীবনে। দায়িত্ব নিতে হয় পরিবারের। হয়তোবা বন্ধুগুলো চেখের আড়াল হয়, তাই বলে কি তাদের ভূলে থাকা যায়। শুক্রবার বিকেলে মেহেরপুরের জেলা পরিষদের হলরুমে মিলিত হয়েছিলো মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের এস.এস.সি ১৯৯৮ সালের ব্যাচের বন্ধু ও শিক্ষকরা। সাথে ছিলো আগের ব্যাচের একজন বড় ভাই। হাসি, আড্ডা আর স্মৃতিচারণে কিভাবে যে পার হলো দু’টি ঘন্টা তা হয়তো কেউই টেরই পাননি। শিক্ষকদের আবেগঘন স্মৃতিতে কিছুক্ষনের জন্য হলেও সবাই ফিরে গিয়েছিলো শৈশবের স্মৃতিমাখা দিনগুলোতে। তৈরি হয়েছিলে এক আবেগঘন পরিবেশের। যেখানে শিক্ষকরা তুলে ধরলেন স্কুল জীবনের শাসন আর ভালোবাসা গল্পগুলো। তাদের হাতে গড়া ছাত্রগুলো যে আজ কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষক। কেউবা ব্যবসায়ী আর কেউবা রয়েছে সাংবাদিকতায়। তাদের নিয়ে গর্বের শেষ নেই শিক্ষকদের। তবে এখনও যে সব ছাত্র পিছিয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন শিক্ষকরা।...

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৮ ব্যাচের বন্ধু-শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত

বন্ধুদের সঙ্গে আড্ডা, খুনসুটি, শিক্ষকদের আদর-ভালোবাসা, স্নেহ আর শাসনের গল্পে গাঁথা যে সময়—তাই তো স্কুল জীবন। ছোটবেলার সেই স্মৃতিগুলো ভুলে থাকা কি সহজ? জীবিকার তাগিদে সবাই যখন ছড়িয়ে পড়ে কর্মজীবনে, তখন বন্ধুদের দেখা পাওয়া যায় না ঠিকই, কিন্তু মনে ঠিকই গেঁথে থাকে সেই সব মুহূর্ত। ঠিক এমনই কিছু স্মৃতি রোমন্থন করতে শুক্রবার বিকেলে (১০ই জুন ২০২২) মেহেরপুর জেলা পরিষদ হলরুমে মিলিত হয়েছিলেন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীরা এবং তাদের প্রিয় শিক্ষকরা। উপস্থিত ছিলেন আগের ব্যাচের একজন বড় ভাইও। হাসি, আড্ডা আর স্মৃতিচারণায় কেটে যায় কয়েক ঘণ্টা যেন চোখের পলকে। আবেগঘন পরিবেশে শিক্ষকরাও ফিরে যান শৈশবমাখা শিক্ষাজীবনের দিনগুলোতে। শিক্ষকরা তুলে ধরেন তাদের গড়া ছাত্রদের সাফল্যের গল্প—কারও কাঁধে এখন চিকিৎসার দায়িত্ব, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষকতা করছেন বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুলে, কেউবা হয়েছেন সফল ব্যবসায়ী কিংবা সাংবাদিক। শিক্ষকদের চোখেমুখে ছিল গর্বের আলোর ছটা। তবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাতেও ভুল করেননি তাঁরা। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও বড় ভাইদের...