সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এমজিএইচএস ৯৮-এর ইফতার পার্টি অনুষ্ঠিত ২০১৮ (মেহেরপুর)

১৬ই জুন ২০১৮, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর বন্ধুদের ইফতার পার্টি।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সোহাস, দেলোয়ার, জামাল, ইমরান, সোহাগ, সজিব, সোহান, ফেরদৌস, হাবিবুর, আশরাফুল, কামাল, রিগান, জাহাঙ্গীরসহ আরও অনেক বন্ধু।

ইফতারের আগেই বন্ধুরা মিলিত হয়ে কুশল বিনিময় করেন এবং এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।

ইফতার শেষে নামাজ আদায় করে, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এমজিএইচএস ৯৮-এর মিলন মেলা অনুষ্ঠিত ২০২২

২৫শে এপ্রিল ২০২২ , ঢাকার বনানীর চিলেকোঠা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর মিলন মেলা। অনুষ্ঠানে রিফাত, দেলোয়ার, ইমরান, সেন্টু, আরব আলী, চঞ্চল সহ আরও অনেক বন্ধু অংশগ্রহণ করেন। বন্ধুরা একত্রিত হয়ে কুশল বিনিময় করেন এবং এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে আনন্দঘন পরিবেশে খাবার ও আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এ এমজিএইচএস ৯৮-এর তৃতীয় ম্যাচ

২৩ মার্চ ২০২৬ তারিখে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টে এমজিএইচএস ৯৮ তাদের তৃতীয় ম্যাচে এমজিএইচএস ব্যাচ ২০১৪-এর মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে এমজিএইচএস ব্যাচ ২০১৪ দল ৩০ রানে জয় লাভ করে। টস জিতে এমজিএইচএস ৯৮ প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৬ ওভারে ২০১৪ ব্যাচ কোন উইকেট না হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে।  প্রথম ওভারে শিমুল ১৫ রান দেন, দ্বিতীয় ওভারে হিরক (পৌরসভা) ১৭ রান দেন, তৃতীয় ওভারে দেলোয়ার ১৭ রান দেন, চতুর্থ ওভারে সজিব ৩৩ রান দেন, পঞ্চম ওভারে শিমুল ২১ রান দেন, ষষ্ঠ ওভারে এবং হিরকের দ্বিতীয় ওভারে ২৮ রান দেন। ২০১৪ ব্যাচের রাফি ৬৪ রান করেন এবং সজিব ৫৩ করে মোট ১৩১ রান করেন। এমজিএইচএস ৯৮ ব্যাচে ৭ উইকেট হারিয়ে ১০১ রান করেন এবং ২০১৪ ব্যাচ ৩০ রানে জয় লাভ করেন। এমজিএইচএস ৯৮ দলের অধিনায়ক রাশেদ ম্যাচ শেষে বলেন, "আমাদের ব্যাটার ভালো করেছেন, কিন্তু আমরা বলে ভালো করতে পারি নাই।"

এমজিএইচএস ৯৮-এর ক্রিকেট টুর্নামেন্ট পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৪

০৪ঠা এপ্রিল ২০২৫ , মেহেরপুরের জনপ্রিয় আড্ডাস্থল ক্যাফে কোলাহলে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর ক্রিকেট টুর্নামেন্ট পরবর্তী আলোচনা সভা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রিফাত, সজিব, রনি, উত্তম, রাশেদ (সাংবাদিক), রাশেদ (মাস্টার), হীরক (পৌরসভা), হিরোক (আইটি) সহ আরও অনেক বন্ধু। বন্ধুরা কুশল বিনিময়ের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তারা ক্রিকেট টুর্নামেন্টে দলের দুর্বল পারফরমেন্সের কারণ এবং ভবিষ্যতে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়। আলোচনা শেষে হালকা খাবার পরিবেশন ও স্বল্প পরিসরের আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।