১৬ই জুন ২০১৮ , মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর বন্ধুদের ইফতার পার্টি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সোহাস, দেলোয়ার, জামাল, ইমরান, সোহাগ, সজিব, সোহান, ফেরদৌস, হাবিবুর, আশরাফুল, কামাল, রিগান, জাহাঙ্গীর সহ আরও অনেক বন্ধু। ইফতারের আগেই বন্ধুরা মিলিত হয়ে কুশল বিনিময় করেন এবং এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। ইফতার শেষে নামাজ আদায় করে, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।