সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এমজিএইচএস ৯৮-এর ইফতার পার্টি অনুষ্ঠিত ২০১৮ (ঢাকা)

২৮ই মে ২০১৮, ঢাকার জনপ্রিয় রেস্টুরেন্ট স্টার কাবাবে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর বন্ধুদের ইফতার পার্টি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমরান, আরব আলী, সেন্টু, জামাল, তারিক, দেলোয়ারসহ আরও অনেক বন্ধু।

ইফতারের আগে বন্ধুরা একত্র হয়ে কুশল বিনিময় করেন এবং এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।

ইফতার শেষে নামাজ আদায় করে, আনন্দঘন পরিবেশে স্বল্প পরিসরের আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।














মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এমজিএইচএস ৯৮-এর ক্রিকেট টুর্নামেন্ট পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৪

০৪ঠা এপ্রিল ২০২৫ , মেহেরপুরের জনপ্রিয় আড্ডাস্থল ক্যাফে কোলাহলে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর ক্রিকেট টুর্নামেন্ট পরবর্তী আলোচনা সভা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রিফাত, সজিব, রনি, উত্তম, রাশেদ (সাংবাদিক), রাশেদ (মাস্টার), হীরক (পৌরসভা), হিরোক (আইটি) সহ আরও অনেক বন্ধু। বন্ধুরা কুশল বিনিময়ের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তারা ক্রিকেট টুর্নামেন্টে দলের দুর্বল পারফরমেন্সের কারণ এবং ভবিষ্যতে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়। আলোচনা শেষে হালকা খাবার পরিবেশন ও স্বল্প পরিসরের আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৮ ব্যাচের বন্ধু-শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত

বন্ধুদের সঙ্গে আড্ডা, খুনসুটি, শিক্ষকদের আদর-ভালোবাসা, স্নেহ আর শাসনের গল্পে গাঁথা যে সময়—তাই তো স্কুল জীবন। ছোটবেলার সেই স্মৃতিগুলো ভুলে থাকা কি সহজ? জীবিকার তাগিদে সবাই যখন ছড়িয়ে পড়ে কর্মজীবনে, তখন বন্ধুদের দেখা পাওয়া যায় না ঠিকই, কিন্তু মনে ঠিকই গেঁথে থাকে সেই সব মুহূর্ত। ঠিক এমনই কিছু স্মৃতি রোমন্থন করতে শুক্রবার বিকেলে (১০ই জুন ২০২২) মেহেরপুর জেলা পরিষদ হলরুমে মিলিত হয়েছিলেন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীরা এবং তাদের প্রিয় শিক্ষকরা। উপস্থিত ছিলেন আগের ব্যাচের একজন বড় ভাইও। হাসি, আড্ডা আর স্মৃতিচারণায় কেটে যায় কয়েক ঘণ্টা যেন চোখের পলকে। আবেগঘন পরিবেশে শিক্ষকরাও ফিরে যান শৈশবমাখা শিক্ষাজীবনের দিনগুলোতে। শিক্ষকরা তুলে ধরেন তাদের গড়া ছাত্রদের সাফল্যের গল্প—কারও কাঁধে এখন চিকিৎসার দায়িত্ব, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষকতা করছেন বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুলে, কেউবা হয়েছেন সফল ব্যবসায়ী কিংবা সাংবাদিক। শিক্ষকদের চোখেমুখে ছিল গর্বের আলোর ছটা। তবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাতেও ভুল করেননি তাঁরা। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও বড় ভাইদের...

এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ এমজিএইচএস ৯৮-এর দ্বিতীয় ম্যাচ

২রা এপ্রিল ২০২৫ , এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টে এমজিএইচএস ৯৮ তাদের দ্বিতীয় ম্যাচে এমজিএইচএস ২০০১-এর বিপক্ষে মুখোমুখি হয়। ম্যাচে এমজিএইচএস ২০০১ দল ৮ উইকেটে জয় লাভ করে। টস জিতে এমজিএইচএস ৯৮ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। দলের হয়ে পপিন ও লিটল ভালো পারফরম্যান্স করেন। জবাবে, এমজিএইচএস ২০০১ মাত্র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে এমজিএইচএস ৯৮-এর অধিনায়ক রাশেদ বলেন, "ব্যাটারদের খারাপ পারফরম্যান্সের কারণে আমরা বেশি রান করতে পারিনি, যার ফলে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব হয়নি।"