৪ঠা মে ২০২৩ , ঢাকার ধানমন্ডির ক্যাফে রিও-তে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর ঈদ পরবর্তী মিলন মেলা। অনুষ্ঠানে তারিক, সেন্টু, দেলোয়ার, জামাল, চঞ্চল, ইমরান, জাহাঙ্গীর, আরব আলী সহ ঢাকাস্থ এমজিএইচএস ৯৮-এর বন্ধুরা অংশগ্রহণ করেন। বন্ধুরা একত্রিত হয়ে কুশল বিনিময় করেন এবং এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজ ও আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।