সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এমজিএইচএস ৯৮-এর মিলন মেলা অনুষ্ঠিত ২০২২

১২ই জুলাই ২০২২ , ঐতিহাসিক আমঝুপি নীলকুঠিতে অনুষ্ঠিত হয় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ এসএসসি ব্যাচের বন্ধুদের মিলন মেলা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচের বন্ধুরা— সেন্টু, তারিক, রিফাত, ইমরান, চঞ্চল, দেলোয়ার, জামাল, আরব আলী, জাহাঙ্গীর প্রমুখ। সকালের শুরুটা হয় কুশল বিনিময় এবং হালকা নাস্তার মাধ্যমে । এরপর সবাই মেতে ওঠেন বিভিন্ন ধরণের খেলাধুলায় , যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। দুপুরে আয়োজন করা হয় বিশেষ ভোজনপর্ব । বিকেলবেলায় ছিল বন্ধু রনি’র সঙ্গীত পরিবেশনা , যা সবাইকে আনন্দে মাতিয়ে তোলে। এরপর অনুষ্ঠিত হয় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা , যেখানে বন্ধুদের মধ্যে বিভিন্ন পরামর্শ ও মতামত বিনিময় হয়। দিনব্যাপী এই আয়োজনে বন্ধুরা ফিরে যান তাদের স্কুলজীবনের মধুর স্মৃতিতে। মিলন মেলার শেষপর্বে হালকা খাবার পরিবেশন এবং আনন্দঘন আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।