২৭ মে ২০২২ , মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত হয় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের মিলন মেলা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচের পরিচিত মুখ — রাশেদ (সাংবাদিক), কামাল, সজিব (প্রফেসর), জনি, রাশেদ, সোহাগ, সেলিম, সজিব, হিরক (পৌরসভা), রনি, জিয়া, পল্টু, মিজানুর, হিরোক (আইটি) প্রমুখ। মিলন মেলায় বন্ধুদের উপস্থিতিতে পার্কজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ। বন্ধুরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অতীতের স্মৃতিচারণে ব্যস্ত হয়ে পড়েন। এরপর শুরু হয় আলোচনা পর্ব , যেখানে অংশগ্রহণকারীরা এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক উদ্যোগ নিয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ অংশে পরিবেশন করা হয় হালকা খাবার , আর সবশেষে এক আনন্দঘন আড্ডার মধ্য দিয়ে শেষ হয় দিনটি। বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করে অনুষ্ঠানটি সবার হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।