সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মেহেরপুরে ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের ইফতার (মেহেরপুর নিউজে প্রকাশিত)

মেহেরপুর নিউজ , ২৫ জুনঃ  মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে এ ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়। এসময় ব্যাচের বন্ধু প্রভাষক মুন্সি এএইচএম রাশেদুল হক, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, বন্ধু আব্দুল জাব্বার, মিজানুর রহমান জনি, গালিম হাসানসহ ব্যাচের বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন।

এমজিএইচএস ৯৮-এর ইফতার পার্টি অনুষ্ঠিত ২০১৭

২৫শে জুন ২০১৭ , মেহেরপুরের কুটুম বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো এমজিএইচএস ৯৮-এর ইফতার পার্টি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এমজিএইচএস ৯৮-এর বন্ধু মনি, দেলোয়ার, কাজল, সোহাস, সোহান, চঞ্চল, রিফাত, তারিক, মিজানুর, উল্কা, ইমরান, মাসুম, রাশেদ, আশরাফুল, সজিব, কামাল, জুয়েল, গালিব, হারিফ, রিগান, রূপক, জনি প্রমুখ। ইফতারের আগে বন্ধুরা একত্র হয়ে কুশল বিনিময়ের পাশাপাশি এমজিএইচএস ৯৮-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। আলোচনা শেষে ইফতার ও নামাজের পর স্বল্প পরিসরের আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।